বিজেপি তাড়াতাড়ি এখান থেকে পাত্তাড়ি গুটিয়ে যা, সায়ন্তিকা - The News Lion

বিজেপি তাড়াতাড়ি এখান থেকে পাত্তাড়ি গুটিয়ে যা, সায়ন্তিকা

 


দি নিউজ লায়নঃ    আওয়ারা সিনেমায় নায়িকা ছিলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। এই সিনেমার নায়ক জিৎ এর মুখে ডায়লগ ছিল মার গুড় দিয়ে রুটি, চিনি দিয়ে চা, ফুঁ দিয়ে খা। রিল লাইফ থেকে রিয়েল লাইফে নেমে সেই ডায়লগকে ধার করে চুটকি বাজিয়ে বাঁকুড়ার তৃনমূল প্রার্থী বললেন মার গুড় দিয়ে রুটি, চিনি দিয়ে চা, বিজেপি এখান থেকে তাড়াতাড়ি পাত্তাড়ি গুটিয়ে যা। 


বললেন খেলা হবেই হবে। বললেন খেলা হবে দিনে, এমনকি রাতেও। তৃনমূলের প্রার্থী হিসাবে নাম ঘোষণার পর আজ প্রথম বাঁকুড়ায় আসেন তারকা প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। বাঁকুড়ায় এসেই মহামায়া মন্দিরে যান সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। সেখানে পুজো দিয়ে তিনি যান বাঁকুড়ার প্রাক্তন বিধায়ক প্রয়াত কাশিনাথ মিশ্রর বাড়িতে। সেখানে তাঁর পরিবারের সাথে দেখা করার পর তিনি বাঁকুড়ার তৃনমূল ভবনে যান। 


সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সায়ন্তিকা বলেন, আমার সামনে প্রতিদ্বন্দ্বী কেউ নয়। কারন আমার সামনে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাঁকুড়ার গরম কি এই নির্বাচনে আপনার অন্যতম প্রতিদ্বন্দী হতে পারে?  সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সায়ন্তিকা বলেন, ২০২০ র আমফান আমাদের নাড়াতে পারেনি। আর গরম কোনো বিষয়ই নয়। সুকৌশলে বহিরাগত ইস্যুকেও উড়িয়ে দিয়েছেন সায়ন্তিকা। তিনি বলেন, আমি বহিরাগত কিনা তা বাংলার মানুষ জানেন। আমাকে সায়ন্তিকা তৈরী করেছে বাংলার মানুষ। বাঁকুড়া কি বাংলার বাইরে?


বাঁকুড়ায় আসার পর থেকে এদিন কার্যত জনস্রোতে ভেসেছেন তৃনমূলের তারকা প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। আর এই জনস্রোত ও ভিড়ে কার্যত আপ্লুত সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, রিল লাইফে মানুষের অনেক আশির্বাদ পেয়েছি। আর রিয়েল লাইফেও তার অন্যথা হয়নি। আমি আপ্লুত। বাঁকুড়া আমার সেকেন্ড হোম। আমি বহুবার এখানে এসেছি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.